• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২
সর্বশেষ :
পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয়

আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব

প্রতিনিধি: / ৫৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব।
ঘর হারিয়ে এই শীতের মধ্যে খুবই কষ্টে জীবন কাটাচ্ছে পরিবারটি এমন সংবাদ প্রেক্ষিতে আগুনে
ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। ১২ ফেব্রুয়ারি সোমবার বিকালে
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। এ
সময় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারন সম্পাদক আজাদ রশিদী, অর্থ
সম্পাদক তানভীর সোহেল, বেমরতা ইউনিয়নের ৪নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন হওলাদার
সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাম্প্রতি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের ওসমান শেখের পুত্র
হালিম শেখের বসত বাড়িতে দুবৃত্তরা আগুন দেয়। এতে তার বসত ঘর সহ রান্নাঘর পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। গত
৯ফেব্রুয়ারি রাতে দুবৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় পরে খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা
করে কিন্তু এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব কিছু।
হালিম শেখ পেশায় একজন কৃষক। তার পরিবারে এক ছেলে ও এক মেয়েসহ মোট ৪জন সদস্য। এলাকাবাসী জানায়
এই ঘরটিই ছিল তাদের মাথা গোজার একমাত্র অবলম্বন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com