• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর কর্মকর্তা আহত

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন স্থানীয় কর্মকর্তা তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে এ কথা জানায়। সোমবার এই ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের সহযোগী হিজবুল্লাহের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ আরও বলেছে, ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে। গত কয়েকদিনে ইসরালি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছেন। সূত্রটি জানায়, বিন্ত জবেইল শহরে স্থানীয় হিজবুল্লাহ কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে ওই কর্মকর্তা গুরুতর আহত হন। এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দেশের দক্ষিণ সীমান্তর্তী ইসরায়েল সংলগ্ন বিনতে জেবিলে ‘হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়।’ এএফপির সাংবাদিক গাড়িটির ছাদে ও এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান। অপরদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে বিবৃতিতে দিয়েছে। তারা বলেছে, বিনতে জেবিলের প্রান্তের এল রাস এলাকায়, একটি বিমান হিজবুল্লাহ চিহ্নিত একটি গাড়িতে আঘাত করে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com