• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৭
সর্বশেষ :
শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন, জানালো নতুন সময়

সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৪০১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ পূর্ব সুৃন্দরবন থেকে একটি বাঘের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
সোমবার (১২ ফেব্রæয়ারি) দুপুরে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য
এলাকার গহীন বনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘের মরদেহটি
উদ্ধার করেন বনরক্ষীরা।
বনবিভাগ জানায়, মুত বাঘটি উদ্ধারের পর কচিখালী স্টেশন অফিসে
নেওয়া হয়েছে। সেখানে বাঘটির ময়না তদন্ত করার প্রক্রিয়া চলছে ।
ময়না তদন্ত সম্পন্ন করার জন্য মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) দুপুর ১২টার
দিকে শরণখোলা ও মোরেলগঞ্জ এই দুই উপজেলার দুই প্রাণি সম্পদ
কর্মকর্তাকে নিয়ে বনবিভাগের স্পীডবোটে কচিখালীতে রওনা
হয়েছেন বনরক্ষীরা।
এব্যাপাওে সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির
কুমার দো বলেন, শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য বনের গহীনে
একটি খালে ভাসমান অবস্থায় মৃত বাঘটি পাওয়া যায়। পুরুষ বাঘটি
বার্ধক্যজনিত কারণে মার যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাঘের
মরদেহটি ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।
সিএফ মিহির কুমার দো আরো বলেন, ময়না তদন্ত শেষে আলামত সংগ্রহ
কওে পরীক্ষা-নিরীক্ষার জন্য তা ঢাকা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।
ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুও সঠিক কারণ জানা সম্ভব হবে।
মরদেহটি কচিখালী স্টেশন এলাকার বনে মাটিচাপা দেওয়া হবে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com