• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত হল বিদ্যুতের খুঁটি রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪

নওয়াজ নয় শাহবাজ শরিফ পিএমএল-এন এর প্রধানমন্ত্রী প্রার্থী

প্রতিনিধি: / ৩২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: পাকিস্তানের ভোটের ফলাফল ও এরপর নানা জটিল সমীকরণ মিলিয়ে অবশেষে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন বলছে, দলীয় প্রধান নওয়াজ শরিফ নয়, এই সরকারের প্রধান হিসেবে থাকবেন তার ভাই শাহবাজ শরিফ। পাকিস্তানের নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনে তাদের সঙ্গে যোগ দিচ্ছে ছোট ছোট আরো কয়েকটি দল। ইমরানবিরোধী দুই দল ভোটে খুব বেশি সুবিধা করতে না পারলেও তারা নিজেদের স্বার্থে সরকার গঠনে এক হয়েছেন ভোটের পর। ফলাফলের পর নানা নাটকীয়তার পর গত মঙ্গলবার অবশেষে সরকার গঠনের ঘোষণা দিয়েছে দল দুটি। সরকার গঠনে পুরোপুরি সহযোগিতা করলেও সরকারের কোনো মন্ত্রিত্বের পদে থাকতে রাজি নয় পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো। ভোটের ফলাফলের পর বিলাওয়াল ভুট্টোর পিপিপি বলেছে, তাদের এই চুক্তি নওয়াজ শরিফের পিএমএল-এনকে সরকার গঠনে সহযোগিতা করবে। তবে তারা কোনো মন্ত্রিত্বের পদ নেবে না। গত মঙ্গলবার রাতে ইসলামাবাদে দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় শাহবাজ শরিফও একই কথা বলেন। এই দলগুলোই দুই বছর আগে ২০২২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল। এবার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখিয়ে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com