• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৫৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা ও শিল্পকলার দেবীর পূজায় প্যাণ্ডেল,তোরণ,সাজ সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিলো । বিভিন্ন স্কুল,কলেজ,বাড়ি ও পূজা মণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার অন্যতম ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
উপজেলায় পাইকগাছা সরকারি কলেজ,ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরল কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপে, পাড়া  ও ছাত্রছাত্রীদের  বাড়িতে বাড়িতে  সরস্বতী পূজা হয়েছে।পূজা শেষে ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন।পূজায় ছাত্র-ছাত্রিদের উপস্থিতিতে মণ্ডপ গুলো উৎসব মুখর ছিলো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com