• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৭
সর্বশেষ :
রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম

এখন প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে

প্রতিনিধি: / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন, বর্তমানে প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, এখন সবটাই শরীর-সর্বস্ব। বর্তমানে পশ্চিমবঙ্গের টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে দুই মাধ্যমেই সমানভাবেই অভিনয় করছেন দেবলীনা। বুধবার পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভারতীয় গণমাধ্যম সঙ্গে কথা বলেন তিনি। সেখানে প্রেম ও ভালোবাসাকে সঙ্গায়িত করার পাশাপাশি নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণও করেন। দেবলীনা বলেন, ‘আমার এলাকায় একজনের প্রেমে পড়েছিলাম। সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এই সম্পর্কে সম্মতি ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু এখন সে আমার অতীত।’ বর্তমান সময়ে সরস্বতী পূজা, ভালোবাসা দিবস- সবই বদলে গেছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এখনকার দিনের সরস্বতী পূজা কিন্তু আগের মতো নেই। সবকিছুই সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক। আমরা ছোটবেলায় এই বিশেষ দিনটির সারা বছর অপেক্ষা করতাম। শুধু তাই নয়, সারা বছর যার দিকে চোখ তুলে তাকাতে ইতস্ত বোধ করতাম, সরস্বতী পূজার দিন তার সঙ্গে একটু দৃষ্টি বিনিময় হবে- এই আশায় ৩৬৪ দিন অপেক্ষা করতাম। কিন্তু এখন তো প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই শরীর-সর্বস্ব হয়ে গিয়েছে।’বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা বলেন, ‘এর কারণ মোবাইল ফোন। বর্তমানে ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই নানা ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। এতে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্য হারিয়ে গেছে।’ প্রসঙ্গত, প্রথম প্রেমে ব্যর্থ হন দেবলীনা। পরবর্তীতে ভালোবেসেই নির্মাতা তথাগত মুখার্জির সঙ্গে সাত পাকে বাধা পড়েন এই অভিনেত্রী। ২০২১ সালে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে তথাগতর সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েন তৈরি হয় দেবলীনার। বর্তমানে আলাদা বসবাস করলেও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই তারকা দম্পতির।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com