• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩
সর্বশেষ :
কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি

বাগদানের ঘোষণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত বুধবার ভ্যালেন্টাইনস ডে-তে জোডি হেডনের সঙ্গে বাগদান সারলেন তিনি। আলবানিজ প্রথম অস্ট্রেলিয়ান নেতা দায়িত্বে থাকাকালীন যার বাগদান হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি সেলফি শেয়ার করে বাগদানের খবরটি প্রকাশ করেছেন স্বয়ং আলবানিজ। ওই ছবির ক্যাপশনে হেডনের সম্মতির ব্যাপারটি জানিয়ে তিনি লিখেছেন: ‘শি সেইড ইয়েস।’ ভ্যালেন্টাইনস ডে-তে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করেছিলেন তিনি। ৪৫ বছর বয়সী হেডনের সঙ্গে ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৬০ বছর বয়সী আলবানিজের দেখা হয়েছিল। নিজেদের বাগদানের বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন এই জুটি। বিবৃতিতে তারা বলেছেন, ‘এই খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান যে একে অপরকে খুঁজে পেয়েছি।’ সংসদের সহকর্মীরাসহ নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসন এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লিখেছেন, ‘ভালবাসা একটি সুন্দর জিনিস। আমি আপনাদের জন্য খুব খুশি!’ এর আগে, নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলবানিজ। ২৩ বছর বয়সী নাথান আলবানিজ তাদের সন্তান। ১৯ বছর সংসার করার পর ২০১৯ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছিল।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com