• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৭
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

পশ্চিম নাভালনির মৃত্যুর ঘটনায় রাশিয়াকে দায়ী করছে

প্রতিনিধি: / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: রাশিয়ার পুতিনের বিরুদ্ধবাদী সবচেয়ে প্রভাবশালী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করছেন পশ্চিমা নেতারা। নিজের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার আটক কেন্দ্রে এভাবে নাভালনির মৃত্যু হওয়ায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। নাভালনির মৃত্যুতে রাশিয়ার সমালোচনায় মুখর হওয়া অন্যান্য পশ্চিমা নেতাদের সঙ্গে যোগ দিয়ে তিনি এ ঘটনার জন্য ‘পুতিন ও তার গুন্ডাদের’ দায়ী করেছেন। হোয়াইট হাউজে তিনি বলেছেন, “সত্যিই কী হয়েছে তা জানিনা আমরা, কিন্তু এতে কোনো সন্দেহ নাই নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডারা যা করেছে তার ফলাফল। রাশিয়ার কর্তৃপক্ষ তাদের নিজস্ব গল্প বলতে যাচ্ছে। কিন্তু নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী।” নাভালনি রাশিয়ার আর্কটিক অঞ্চল খর্পের বন্দিশিবির আইকে-৩ এ ৩০ বছরের কারাদÐ ভোগ করছিলেন। এই বন্দি শিবিরটি ‘পোলার উলফ’ নামেও পরিচিত। শুক্রবার শিবিরের মধ্যে হাঁটহাঁটি করে ফেরার পর নাভালনি অজ্ঞান হয়ে পড়ে যান আর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খর্প রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১৯০০ কিলোমিটার উত্তরপূর্বের একটি শহর। রাশিয়ার ইয়েমালে-নিনিয়েৎস স্বায়ত্তশাসিত জেলার ফেডারেল কারাগার পরিষেবা এক বিবৃতিতে বলেছে, হাঁটাহাঁটি শেষ করে ফেরার পর তিনি অসুস্থবোধ করেন আর প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলেও তা আর ফেরেনি। সাবেক আইনজীবী নাভালনি (৪৭) রাশিয়ার বিরোধীদলীয় নেতা ছিলেন। এক দশকেরও বেশি সময় আগে প্রকাশ্যে রাশিয়ার প্রবল প্রতাপশালী নেতা পুতিনের বিরোধিতা ও সমালোচনা করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এভাবেই একসময় রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা হয়ে উঠেছিলেন তিনি। রয়টার্স জানিয়েছে, নাভালনির সাহসের প্রশংসা করে তাকে ‘মুক্তির লড়াইয়ের যোদ্ধা’ বলে অভিহিত করেছেন পশ্চিমা নেতারা। তাদের মধ্যে কেউ কেউ কোনো প্রমাণ ছাড়াই নাভালনিকে ‘খুন করা হয়েছে’ বলে অভিযোগ করেন এবং এর জন্য ক্রেমলিনকে দায়ী করেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন তারা। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, “নাভালনি বেঁচে আছেন এমন আশা প্রায় নেই।” জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে নাভালনির স্ত্রী ইউলিয়া বলেছেন, তার স্বামী মারা গেছেন কি না, তা নিশ্চিত হতে পারেননি তিনি কারণ ‘পুতিন ও তার সরকার অবিরাম মিথ্যা বলে’। “তবে এটি যদি সত্য হয় তাহলে আমি চাই পুতিন, তার সব অনুগামী, পুতিনের বন্ধুরা, তার সরকার জানুক তারা আমাদের দেশ, আমার পরিবার, আমার স্বামীর ক্ষেত্রে যা করেছে তার দায়ভার তাদের বহন করতে হবে,” বলেছেন তিনি। ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর কথা পুতিনকে জানানো হয়েছে। তবে এ নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, নাভালনির মৃত্যু নিয়ে পশ্চিমা নেতারা যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা ‘অগ্রহণযোগ্য ও পুরোপুরি উন্মাদদের মতো’।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com