• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৯
সর্বশেষ :
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ৮ রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান

প্রতিনিধি: / ২৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ৮জন রত্নগর্ভা মা, ২০জন প্রবীণ সদস্য ও ২০জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে । শনিবার (১৭ ফেব্রæয়ারী) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে এসব রতœাগর্ভা মা, প্রবীণ সদস্য ও মেধাবী
শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ
খালিদ হোসেন।
মেধাবী সন্তানদের মা হিসেবে সম্মাননাপ্রাপ্ত বাগেরহাটের এই ৮জন
রতœাগর্ভা মা’রা হলেন, সুফিয়া বেগম, নিভা রানী সরকার, সৈয়াদা নূরুর নাহার,
তাসলিমা রহমান, ফাতেমা বেগম, হাফিজা খানম, সবিতা শিকদার ও শিখা
বিশ^াস। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২০জন প্রবীণ
সদস্য ও সদস্যদের মেধাবী ২০জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাগেরহাট জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী
মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানে মধ্যে বক্তব্য রাখেন, কারিগরী শিক্ষাঅধিদপ্তরের সাবেক পরিচালক ড. শেখ আবু রেজা, প্রবীণ শিক্ষাবীদ  অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট সকরকারী পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকন্ঠকুমার মন্ডল, ডা. রিয়াদুজ্জামান। অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন পেশ করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com