• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৯
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

‘দঙ্গল’ কন্যা সুহানি ১৯ বছরেই মারা গেলেন

প্রতিনিধি: / ২৮২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘দঙ্গল’ চলচ্চিত্রে অভিনয় করা সুহানি ভাটনগর মারা গেছেন। সুহানি চলচ্চিত্রটিতে আমির খানের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন। গত শনিবার দিল্লিতে মৃত্যু হয়েছে তার। অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় মাত্র ১৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো সম্ভাবনাময় এ অভিনেত্রীকে।ভারতীয় চলচ্চিত্র জগতে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সীমিত স্ক্রিন টাইমেই সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। জানা গেছে, কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সুহানি ভাটনাগরের। তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ।চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। সেখানে প্রায় ১১ দিন ধরে আইসিউতে ভর্তি ছিলেন তিনি। ‘দঙ্গল’ সিনেমাতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। এতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com