• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৬
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

রাশিয়ার জন্য বড় ধাক্কা ইউক্রেইনে আকাশযুদ্ধ ?

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: পূর্ব ইউক্রেইনের আকাশে শনিবার রাশিয়ার দুইটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার গুলি করে ভ‚পাতিত করার দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মিকোলা ওলেশচুক। টেলিগ্রামে এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে না পারার কথা জানিয়েছে। বলেছে, যদি ওলেশচুকের দাবি সত্যি হয় তবে তা ইউক্রেইনে আকাশযুদ্ধে রাশিয়ার জন্য বড় ধাক্কা। পশ্চিমারা ইউক্রেইনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিইভ। তারা এখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় রুশ বিমান চলাচলের সময় হুমকি সৃষ্টি করতে সক্ষম অস্ত্র মোতায়েন করতে পারছে। প্যাট্রিয়টকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি বলে বিবেচনা করা হয়।। আগামী সপ্তাহে ইউক্রেইন যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। এখনো এ যুদ্ধ বন্ধের কোনো আশা দেখা যাচ্ছে না। ছবি: রয়টার্স


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com