• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫২
সর্বশেষ :
বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

বর্ষসেরা ওয়ানডে নারী বোলিং পারফর্মার হলেন মারুফা

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ক্রিকেট বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকইনফো ২০২৩ সালে প্রতিটি ফরম্যাটে ছেলে এবং মেয়েদের মধ্য থেকে আলাদা আলাদা সেরা পারফর্মার বেছে নিয়েছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার মারুফা আক্তার। মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং পারফর্মার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। এই বিভাগে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে হারিয়ে বিজয়ী হন মারুফা। নির্দিষ্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই পুরস্কার। যেখানে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে খেলেছিল ভারত নারী দল। ১-১ ব্যবধানে শেষ হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বৃষ্টি আইনে সফরকারীদের হারায় ৪০ রানে। এই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন মারুফা। যা এখনো বাংলাদেশ নারী দলের পেসারদের মধ্যে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। এমন বোলিংয়ে সেদিন ম্যাচসেরা হয়েছিলেন, গতকাল মঙ্গলবার আরো একবার ভারতের মতো পরাশক্তি দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে ভ‚মিকা রাখার স্বীকৃতি পেয়ে গেলেন মারুফা।

 

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com