• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

মানুষ যে আজ

প্রতিনিধি: / ৫১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ডি, সি, মন্ডল
মানুষ যে আজ কত চলে ভুল পথে,
স্বার্থপর করে কাজ উঠে বসে রথে।
উপদেশ দিয়ে লোকে ক্ষতি করে চলে,
শির তুলে বড়ো কথা দিন রাত বলে।
নিন্দাতে ভাষায় তুলে যত দোষ থাকে,
ভাবে না কশ্মিন কাল নিজ সুখ বাঁকে।
জীবনের এই বেলা কাটে মারে ধরে,
জেনে শুনে তবু লেকে পাপ কাজ করে।
জেনে রেখো একদিন কষ্ট তুমি পাবে,
অহিত কুকর্মে তব সুখ দুখে ধাবে।
করিলে পরের ক্ষতি নষ্ট নিজ সুখ,
দূর্দিন আসিবে জেন পাবে বড়ো দুখ।
করো না পরের ক্ষতি স্বস্তি দানে থাকো,
ভবিষ্যৎ সুদিনের চিত্র সবি আঁকো।
স্রষ্টার স্মরণ নিলে চিত্তে শান্তি আসে,
মানবতা থাকে যার সেই জন হাসে।
সুখে দুখে থেকে তবু সৎ পথে চলো,
পরকে বাসিবে ভালো মিথ্যা নাহি বলো।
যার হৃদে সত্যে ভরা লোকেতে সে ধন্য,
বিশ্ববাসী সব লোকে করে তারে গণ্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com