• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৭
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করা হবে ২ ব্যক্তির

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করার কথা রয়েছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর ইতোমধ্যে তৃতীয় ও চতুর্থ মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গজনি প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তিতে বলেছে, এ মৃত্যুদন্ড ছিল একটি কিসাস শাস্তি (হত্যার বদলে হত্যা)। তবে প্রাথমিকভাবে এ দুই আসামির বা তাদের অপরাধের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর অনেকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকর করলেও ২০২১ সালের আগস্টে ফের তারা ক্ষমতায় এসে মাত্র দু’জনের মৃত্যুদন্ড প্রকাশ্যে কার্যকর করে। হত্যার অপরাধের জন্য তাদের মৃত্যুদন্ড এভাবে কার্যকর করা হয়। তালেবান সরকার শরিয়াহ আইন অনুযায়ী চুরি, ব্যভিচার এবং মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য নিয়মিত প্রকাশ্যে বেত্রাঘাত করে থাকে। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত বছর বিচারকদের কিসাস শান্তিসহ শরিয়ার সমস্ত দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন। সূত্র : বাসস

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com