• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৬
সর্বশেষ :
আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি

ইমরান খান আইএমএফ বরাবর চিঠি পাঠালেন

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বরাবর চিঠি পাঠিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানকে নতুন করে কোনো ঋণ দেওয়ার আগে যেন নির্বাচনের ফলাফল অডিট করা হয়, চিঠিতে আইএমএফকে এমন অনুরোধ জানিয়েছেন তিনি। ইমরান খান চিঠিটি শুক্রবার পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন। চিঠিতে তিনি বলেন, “এমন সময়ে পাকিস্তানকে ঋণ দেওয়া হলে, তা কে শোধ করবে?” ইমরান খান আরো বলেন, ‘পাকিস্তানের দারিদ্র্য বাড়াবে এবং বোঝা হয়ে দাঁড়াবে এমন ঋণ। ’ নিউজ ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ওপর একটি অডিট করতে আইএমএফকে আহŸান জানিয়েছেন ইমরান খান। কিন্তু নতুন পাকিস্তান সরকারের সঙ্গে ঋণ নিয়ে আলোচনায় বসতে আগ্রহী সংস্থাটি। এদিকে সাবেক পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘এই চিঠিটির কোনো গুরুত্ব নেই।’ তিনি বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে লিখে থাকেন তবে তা নিন্দনীয়। ’পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর একজন জ্যেষ্ঠ নেতা দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যক্তিগত লাভের জন্য কিছু লেখা লজ্জাজনক। পিটিআই প্রতিষ্ঠাতার চিঠির কোন তাৎপর্য থাকবে না।’ গত বছর পাকিস্তানের সাথে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি করে আইএমএফ। মূলত বৈদেশিক ঋণের দায়মুক্তির জন্য এই ঋণ নেয় পাকিস্তান। সামনের মাসে এই চুক্তির মেয়াদ শেষ হবে, ফলে নতুন একটি ঋণ চুক্তির ব্যবস্থা করার চেষ্টা করছে নতুন সরকার। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং তাদের মিত্ররা জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি করেছে এবং পিটিআই এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল সম্পূর্ণভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং দেশব্যাপী প্রতিবাদের ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com