• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১২
সর্বশেষ :
রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম

পুকুরে পুণ্যার্থীদের ট্রাক্টর, উত্তর প্রদেশে শিশুসহ নিহত ২২

প্রতিনিধি: / ৩৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : তীর্থ করতে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু যাত্রাপথেই দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। পুকুরে ডুবে মৃত্যু হয় সাত শিশুসহ অন্তত ২২ জনের। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের কাসগঞ্জ এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের কাদারগঞ্জের উদ্দেশে তীর্থ করতে বেরিয়েছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টরে চেপে তীর্থস্থানে যাচ্ছিলেন তাঁরা। কাসগঞ্জ এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার ফলে পুকুরে ডুবে মৃত্যু হয় অন্তত ২২ জনের, যার মধ্যে সাত শিশুরও হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, ট্রাক্টরটিতে মোট ৩০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘কাসগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের বিনা মূল্যে যথাযথ চিকিৎসা দিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com