• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মালয়েশিয়ায় বসতে যাচ্ছে

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মালয়েশিয়ায় প্রথমবারের মত ৯৮টি দেশের চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ‘কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড-২০২৪’। এ উপলক্ষে গত শুক্রবার কুয়ালালামপুর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারের উচ্চপর্যায়ের অফিসারদের নিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেএলআইফার চেয়ারম্যান রয়্যাল হাইনেস টুংকু আজলান। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারের উচ্চ পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন। এ সময় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন কাউন্সিলর জি এম রাসেল রানা। আয়োজকরা মনে করেন, ফেস্টিভালটি এশিয়ার মর্যাদাপূর্ণ একটি আসরে রূপ নিবে। প্রতিবছর বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা এই আসরে যোগ দেবেন। ইতোমধ্যে ৩ হাজেররও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং এনিমেশন ফিল্ম জমা পড়েছে বলেও জানান তারা। প্রথম আসরেই বাংলাদেশকে ‘কান্ট্রি অব অনার’ ঘোষণা করা হয়েছে। কান্ট্রি অব অনার হিসেবে বাংলাদেশ ফিল্ম মার্কেট সামিট, ফিল্ম স্ক্রিনিং এবং ইন্টারন্যাশনাল ফিল্ম প্রফেশনাল নেটওয়ার্কিং বিশেষ মর্যাদা পাবে। আন্তর্জাতিক বিচারকদের সাথে বাংলাদেশ থেকে বিচারক হিসেবে যোগ দিচ্ছেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। ফেস্টিভালটিতে আগামী ৩১ মে পর্যন্ত চলচ্চিত্র জমা দেয়া যাবে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com