• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

পরীমণির বিস্ফোরক মন্তব্য চিত্রনায়ক

প্রতিনিধি: / ৫৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: দীর্ঘদিন পর ‘ডোডোর গল্প’র শুটিংয়ে মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এরপর বেশ কিছু কাজ করেছেন তিনি। স¤প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’। এ ছাড়া কয়েক দিন আগে অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন ও হারল্যান স্টোরের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। সব মিলিয়ে সুসময় পার করছেন আলোচিত এই নায়িকা। তবে হঠাৎ কী যেন হলো, রেগে আগুন পরীমনি। চলচ্চিত্রের দুর্বৃত্তায়ন নিয়ে বিস্ফোরক নায়িকা। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরী লিখেছেন, ‘মিথ্যুক, ভÐ, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার পিছন মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’ যদিও এই পোস্টের রহস্য এখনো অজানা। কোনো কিছু খোলাসা করেননি নায়িকা। প্রসঙ্গত, বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমনি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে। স¤প্রতি বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুকিং। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে পরীমনির বিপরীতে জুটি বেঁধেছেন এবিএম সুমন। চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ডোডোর গল্প। নির্মাতা রেজা ঘটকের পরিচালনায় এতে পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com