• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১০
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্য বেড়েই চলেছে: গবেষণা

প্রতিনিধি: / ৩০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্য আগের বছরের তুলনায় ৬২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব। এ বিষয়ে গবেষণার জন্য তারা হিন্দুত্ববাদী গ্রæপগুলোর অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভেরিফায়েড ভিডিও এবং ভারতের সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনগুলো আমলে নেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে ওই গবেষণার ফলাফলের ব্যাপারে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতের ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়া হয়েছে ৬৬৮ বার। প্রথম ছয় মাসে ২৫৫ বার মুসলিমবিদ্বেষী বক্তব্য আসলেও, পরের ছয় মাসে ওই সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩ তে। হামাস-ইসরায়েল সংঘাত মুসলিমবিদ্বেষী বক্তব্য উসকে দিতে পারে বলে মনে করছে ইন্ডিয়া হেট ল্যাব। গবেষণায় দেখা যাচ্ছে, মুসলিমবিদ্বেষী বক্তব্যের ৭৫ শতাংশই ঘটেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অধ্যুষিত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশে। ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে মুসলিমদের ওপর দমন-পীড়ন বেড়েছে। অবৈধ দখলদারমুক্ত করার নামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, ক্লাশরুমে হিজাব নিষিদ্ধ করা এবং নাগরিকত্ব আইনে মুসলিমদের ব্যাপারে নিবর্তনমূলক ধারা যোগ করাসহ নানান অভিযোগ রয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে। ২০২৪ সালে ভারতে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে মোদির দল বিজেপি’র ফের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তাতে ভারতে মুসলিমদের অবস্থা আরও সঙ্গীন হতে পারে বলে সতর্ক করেছে গবেষণা সংস্থাটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com