• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

প্রতিনিধি: / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মারা গেলেন ভারতের গজল সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। দীর্ঘ রোগভোগের পর ৭২ বছর বয়সে মৃত্যু হলো এ কিংবদন্তি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ভারতীয় সঙ্গীত জগতের আকাশের আরও এক তারা খসে পড়ল। পরিবারের তরফ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পঙ্কজ উদাসের মৃত্যু সংবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, গত সোমবার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি’। তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া এইসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। জগজিৎ সিং-কে বলা হয়, গজল স¤্রাট। আর সঙ্গীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উদাস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com