• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

মোহামেডান আবাহনীর লড়াই আগামিকাল

প্রতিনিধি: / ৪২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ক্লাব কাপ হকির ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে মোহামেডান ও আবাহনীর। গত মঙ্গলবার গ্রুপ পরবের শেষ খেলায় মেরিনার হারিয়েছে মোহামেডানকে, সন্ধ্যায় আবাহনী ৬-২ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বিকাল ৪টায় ঊষা-মেরিনার এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলোয়াড় নামিয়েও ক্লাব কাপ হকির গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না মোহামেডান। মৌসুমের প্রথম টুর্নামেন্ট, শেষ ম্যাচে মোহামেডান ১-৫ গোলে মেরিনার ইয়াংসের বিপক্ষে হেরে ক গ্রুপ রানার্সআপ হয়েছে। মোহামেডান, মেরিনার, ঊষা ক্রীড়া চক্র, আবাহনীর ঘরে বিদেশি খেলোয়াড়দের ভিড়। মোহামেডান ছাড়া বাকি তিন দল ভারত থেকে খেলোয়াড় এনেছে। মোহামেডানের খেলোয়াড়রা প্রথম একাদশে নেমে খেলেছে শেষ পর্যন্ত। কিন্তু খুব একটা ভালো হয়নি পারফরম্যানস। মোহামেডানের একমাত্র গোলটি করেছেন নিউজিল্যান্ডের চার্ল উলরিচ। এই এক জনই রক্ষণভাগে ভালো খেলেছেন। ওপরে উঠে গিয়েও লড়াইয়ের চেষ্টা করেছেন তিনি। মোহামেডান তো মাঠে নেমেই গোল হজম করেছিল। ভারতীয় তিন খেলোয়াড়ই মেরিনারকে গ্রæপ চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছে। দ্বিপক ও অজয় গত মঙ্গলবারই প্রথম মাঠে নামলেন। ভারতীয় আরেক খেলোয়াড় প্রদীপ মোর আগেই এসেছেন, গত মঙ্গলবার তার গোলে মোহামেডানের বিপক্ষে এগিয়ে ছিল মেরিনার। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে মোহামেডান, চার্ল উলরিচ সমতা আনেন। এরপর আর মোহামেডানের দাপট ছিল না। একমাত্র রাসেল মাহমুদ জিমি ভালো খেলেছেন। নিউজিল্যান্ডের চার্ল উলরিচ খেলা শেষে বললেন,রেজাল্ট ভালো হয়নি। ম্যাচ হেরে গিয়েছি। কিন্তু আমাদের দলের খেলায় চেষ্টার কমতি ছিল না। খারাপ খেলিনি আমরা। প্রথম ম্যাচ মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। এখানে অনেক গরম, তবুও মানিয়ে নিতে হবে। গরমের কারণে খেলা কঠিন। এক-দুই ম্যাচ পরই আমাদের খেলায় পরিবর্তন দেখবেন মোহামেডান সমর্থকরা।’ প্রথম কোয়ার্টারে মেরিনারের কৌশিকের গোলে এগিয়ে যায়, মিলনের রিভার্স হিটে ৩-১ হয়। প্রথম পিসি থেকে সবুজ গোল করেন, ৪-১। শেষ কোয়ার্টারে কৌশিকের গোলে (৫-১) মোহামেডানের সব আশা শেষ হয়ে যায়।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com