• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

শ্রীভাল্লির জাভেদ আলি ঢাকায় আসছেন

প্রতিনিধি: / ৪৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: এই তো বছর দুয়েক আগের কথা। তার কণ্ঠে শ্রীভাল্লি শিরোনামের গান নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। তেলুগু সিনেমা ‘পুপা: দ্য রাইজর গান এটি। এই গানের মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেও তিনি ভারতের অত্যন্ত গুণী ও সফল এক শিল্পী। নাম জাভেদ আলি। তার কণ্ঠে বহু গান হয়েছে শ্রোতাপ্রিয়। নন্দিত এই শিল্পী এবার আসছেন ঢাকায়। গান গাইতে। আগামী ২৬ এপ্রিল পূর্বাচলে ঢাকা এরিনায় গাইবেন জাভেদ। ‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ শীর্ষক এই কনসার্টের মূল চমক তিনি। নাম থেকে আঁচ করা যায়, এই কনসার্তে তিনটি দেশের সমন্বয় ঘটবে। হ্যাঁ, ভারতের জাভেদ আলির পাশাপাশি পাকিস্তান থেকেও আসছেন একজন শিল্পী। তার নাম আবদুল হান্নান। এছাড়া বাংলাদেশ থেকে পারফর্ম করবেন কোক স্টুডিও দিয়ে পরিচিতি পাওয়া ঈশান মজুমদার। কনসার্টের আয়োজন করছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস ও জির্কুনিয়াম। আয়োজনটি নিয়ে অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও সিইও আনন্দ চৌধুরী বলেন,কনসার্টের প্রস্তুতি শেষ পর্যায়ে। টিকিট বিক্রিতেও ব্যাপক সাড়া পাচ্ছি। এ কনসার্টে তিন দেশের সংগীতের মেলবন্ধন ঘটবে। দর্শকরা চমৎকার একটি সন্ধ্যা উপভোগ করতে পারবেন।’ অনুষ্ঠানটি উপভোগ করতে হলে সংগ্রহ করতে হবে টিকিট । যেটা পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এ। সাধারণ টিকিটের দাম সাড়ে তিন হাজার এবং ভিআইপি টিকিটের দাম ধরা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা। উল্লেখ্য, জাভেদ আলি হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম, গুজরাটি, মারাঠিসহ বহু ভাষায় গান করেন। তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হলো- ‘কুন ফায়া কুন’,তু হি হাকিকত’,আরজিয়া’,গালে লাভ যা’,দিওয়ানা কার রাহা হ্যায়’,তু জো মিলা’ ইত্যাদি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com