• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৮
সর্বশেষ :
বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

আল-আকসায় রোজায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহবান যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি: / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমানদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ইসরায়েলের এক মন্ত্রী এই মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য বুধবার ইসরায়েলের প্রতি আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এক ডানপন্থি মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের এই মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করার পর যুক্তরাষ্ট্র এই আহবান জানাল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘যেহেতু এটি আল-আকসার সাথে সম্পর্কিত, আমরা অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র লোকেদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয় বা নিজেদের প্রাপ্য অধিকার দেওয়ার বিষয়ও নয়, এটি এমন একটি বিষয় যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম তীর বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করা ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ভালো নয়।’ চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১০ বা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। এ সময় আল-আকসা মসজিদে প্রার্থনার কাজ কিভাবে পরিচলনা করা হবে বর্তমানে তা মূল্যায়ন করছে ইসরায়েল। মূলত চলতি বছরের এই রমজান মাস এমন এক সময়ে শুরু হতে চলেছে যখন গত প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভুখন্ডে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে রমজান মাস শুরু উপলক্ষে আল-আকসা নিয়ে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের প্রথম দিনে আল-আকসা মসজিদে মিছিল নিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহবান জানিয়েছেন। মূলত মুসলিমদের পবিত্র এই স্থানে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞার প্রতিবাদে তিনি এই আহবান জানান। গত বুধবার এক টেলিভিশন বিবৃতিতে হানিয়াহ বলেন, ‘আমরা জেরুজালেম, পশ্চিম তীর এবং অধিকৃত অভ্যন্তরীণ জায়গা (ইসরায়েল) থেকে আমাদের জনগণকে রমজান মাসের প্রথম দিন থেকে আল-আকসা মসজিদে যাওয়ার আহহন জানাচ্ছি। দলে দলে হোক বা একা; যেভাবেই হোক অবরোধ ভাঙার জন্য সেখানে সবার নামাজ পড়ার আহহন জানাই আমরা।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com