• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবারে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু ৭ মার্চ

প্রতিনিধি: / ৬০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে ঝিলবুনিয়ায় হযরত পীর সাহেবের নিজ বাড়ীতে বার্ষিক ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল শুরু হবে আগামী ৭ মার্চ বৃহস্পতিবার। তিনদিনব্যাপী এই বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে ৯ মার্চ শনিবার সকালে। মোনাজাতে দোয়া করবেন, বাংলাদেশের বিশিষ্ট আধ্যাত্মিক প্রাণপুরুষ, জ্ঞানতাপস, সাধক ও ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর।

ঝিলবুনিয়া দরবার শরীফ সুত্রে জানা গেছে, এই ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা নুর মুহাম্মদ সাহেব। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন, পিরোজপুর জেলার নাংগুলী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দল মতিন (দাঃ)। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন, ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অতিরিক্ত মোহাদ্দিস হযরত মাওলানা কবি নুরুল আমীন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করবেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর সিদ্দিকীয়া নেছারিয়া ছালেহিয়া কুরবানিয়া রহমানিয়া খানকা শরীফের পরিচালক ও বিশিষ্ট তরিকত গবেষক এবং তরিকত তালিম দাতা হযরত মাওলানা মাহমুদুল মুরসালীন সাহেব।

এছাড়াও ঝিলবুনিয়া দরবারে অনুষ্ঠিত এই মাহফিলে দরবারের ওলামা, খেলাফা, তালিমদাতা ও পীরভাইগন ওয়াজ নসিহত করবেন। ৯ মার্চ শনিবার সকালে হযরত পীর সাহেব হুজুর কেবলা আখেরী মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com