• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু

মোরেলগঞ্জে ৮০ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মটরসাইকেলসহ গ্রেফতার-১, টাকা ও স্বর্ণের সন্ধান মেলেনি

প্রতিনিধি: / ৪০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ৮0 ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মটরসাইকেলসহ শেখ তাইজুল ইসলাম শাহীন(৪৫) নামে এক ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত ১০টার দিকে নিজ বাড়ী থেকে শাহীনকে গ্রেফতার করে পুলিশ। শাহীন উপজেলার খাউলিয়া গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে। তবে টাকা ও স্বর্ণের সন্ধান মেলেনি এখনও। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০টার দিকে ছিনতাইয়ের ১৩ ঘন্টা পরে উপজেলা সদর কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চর থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) দিবাগত রাত ৯ টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে টাকা স্বর্ণালংকারসহ মোটরসাইকেল নিয়ে যায়।

মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ৮০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিলো।এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ শেখ তাইজুল ইসলাম শাহীন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে পরবর্তি আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com