• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন

‘ক্রিমিনালস’ ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম

প্রতিনিধি: / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিনোদন: এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ নির্মিত ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। অভিনয় করেছেন তানজিকা আমিন, রুকাইয়া জাহান চমক, নীল হুরেরজাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের ভিন্ন বয়সী নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপে; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটি টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে, যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবল ক্রিমিনাল পরিচয়েই তাঁরা থেকে যাবে আজীবন? পরিচালক ফরহাদ আহমেদ বললেন, ‘আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাঁদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এ রকম ঘটনা আমরা দেখি, সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এ রকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনাল ফিল্মটির গল্প তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসাথে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। ইরফান, তানভীর, তানজিকা, চমক, নীল—সবাই ভালো করার চেষ্টা করেছেন। এখন দর্শকদের কেমন লাগে সেটার অপেক্ষায় আছি।’ দীপ্ত প্লে জনিয়েছে, ৮ মার্চ থেকে ক্রিমিনালস দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com