• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

ফারিয়া শুটিংয়ে ফিরলেন

প্রতিনিধি: / ৩৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিনোদন: গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল নুসরাত ফারিয়াকে। দুই দিন পরই কাজে ফিরেছিলেন। চিকিৎসক তখন জানিয়েছিলেন, ফারিয়াকে কয়েক দিন বিশ্রাম নিতে হবে, নইলে পুরোপুরি সুস্থ হতে পারবেন না। চিকিৎসকের পরামর্শে অবকাশযাপনের জন্য তুরস্কে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে গত রোববার ঢাকায় ফেরেন তিনি। ফিরে পরদিনই নেমে পড়েছেন শুটিংয়ে। শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এখন পুরোপুরি সুস্থ আমি। দেশে ফিরেই আর সময় নষ্ট করতে চাইনি। চলে এসেছি শুটিং ফ্লোরে।’ তবে কিসের শুটিং তা জানাতে চাননি ফারিয়া। এর আগে, ৮ ফেব্রæয়ারি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রæত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুসরাত ফারিয়াকে। অসুস্থতার পর স¤প্রতি তাকে একটি ব্রাইডাল কম্পানির একটি ফটোশুটে দেখা গেছে। তথ্য অনুযায়ী এই কাজটি করেই তুরস্কে উড়াল দেন নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই নুসরাত বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেসব ছবিতে দেখা যায় ভ্যাকেশন মুডে আছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন। সেসব ছবি ফেসবুকে শেয়ারও করেছেন ফারিয়া।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com