• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

প্রতিনিধি: / ৪৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি:  বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ব্যবস্থাপনায় বাগেরহাটের ফকিরহাটে  চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ৪০তম পুরুষ এবং ১৭তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়েছে।
ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট  উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ  ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম (অবঃ), ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, ক্রীড়াবিদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় ৬টা বাহিনীর ভারোত্তোলন দল সহ মোট ১৭টা ক্লাবের জাতীয় পর্যায়ের ১৪০ জন পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com