• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৯
সর্বশেষ :
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট

বাগেরহাটে প্রধান শিক্ষকের কারনে স্কুলে ভর্তি হতে পারলো না শিশু শাওন

প্রতিনিধি: / ৩৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে চিতলমারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
নিয়ে দ্বন্ধে মোঃ শাওন সরদার নামের এক শিশুকে স্কুলে ভর্তি না করার অভিযোগ
উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগি ওই শিশুটির পিতা
প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের
করেছেন।
লিখিত অভিযোগ ও শিশু শাওনের পিতা এ্যাড. বেল্লাল সরদার বলেন, জেলার চিতলমারী
উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে আমার বাড়ী। এই গ্রামে
কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার শিশুরা পড়াশুনা করে। আইনজীবী
হওয়ার কারনে এলাকায় আমার পরিচিতি রয়েছে। তাই এলাকার গন্যমান্য ব্যাক্তিদের
অনুরোধে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই।
এ কারনে অভিভাবক হওয়ার জন্য গত ৯ ফেব্রæয়ারী আমার ছেলের ভর্তির জন্য
প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম জাহাঙ্গীর হাসানের
কাছে জমা দেই। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার ছেলেকে নিয়োম অনুয়ায়ী
অনলাইনের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি না করে শুধুমাত্র রেজিস্ট্রি খাতায় নাম লিখে
রাখে। পরবর্তিতে সরকার নির্ধারিত সময় পার হওয়ার প্রধান শিক্ষক আমাকে জানায়
যে, আমার ছেলেকে ভর্তি করা হয়নি। এমন অবস্থায় বিষয়টি নিয়ে আমি প্রধান
শিক্ষক জাহাঙ্গীর হাসানের কাছে জানতে চাইলে তিনি আমাকে নানাবিধ
কটুবাক্য শোনায় এবং স্থানীয় লোকজন নিয়ে আমাকে সায়েস্তা করার হুমকী দেয়।
এছাড়া প্রধান শিক্ষক একই এলাকার বাসিন্দা হওয়া কারনে অবৈধ ভাবে কোচিং
সেন্টার চালানোর পাশাপাশি নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম জাহাঙ্গীর হাসান বলেন, এ্যাড. বেল্লাল
সরদারের ছেলেকে স্কুলে ভর্তি না করার বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা।
মূল বিষয় হচ্ছে আমি তাকে একাধিকবার তার ছেলেকে বিদ্যালয়ে নিয়ে আসতে
বলেছি, কিন্তু তার ছেলে একদিনও বিদ্যালয়ে আসেনি। এ কারনে রেজিস্টার খাতায়
তার ছেলে শাওনের নাম থাকলেও সরকারি নিয়োম অনুয়ায়ী অনলাইনে আবেদন না
করায় শিশুটিতে আমরা ভর্তি করতে পারেনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com