• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

রাশিয়া-ইউক্রেন ৪৯টি ড্রোন ভুপাতিত করেছে

প্রতিনিধি: / ৫৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিদেশ : রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার বলেছে, তারা গত রাতে কয়েক ডজন ড্রোন ভুপাতিত করেছে। দুই দেশের বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এএফপি বলেছে, দুই দেশই যুদ্ধের প্রসারিত সম্মুখ সারি থেকে একে অপরের লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে। দুই বছরের যুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহৃত হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক দিয়ে ভর্তি ছিল এবং অনুসন্ধানের জন্য উন্নত ক্যামেরা যুক্ত ছিল। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া তাদের ভ‚খÐে গত রাতে ৩৭টি ইরানি ধাঁচের ‘শাহেদ’ কামিকাজে ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। টেলিগ্রামের একটি পোস্টে তারা বলেছে, ‘যুদ্ধকালীন অভিযানের ফলে কিরোভোগ্রাদ, ওডেসা, খেরসন, মাইকোলাইভ ও খারকিভ অঞ্চলে ৩৩টি শাহেদ ড্রোনকে গুলি করে ভ‚পাতিত করা হয়েছে।’ অন্যদিকে মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে ১৬টি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে। প্রায় ১৫টি দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলে ধ্বংস হয়েছে, যার নিকটতম অংশটি পূর্ব ইউক্রেনের সম্মুখ সমর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। পাশাপাশি বেলগোরোড সীমান্ত অঞ্চলে আরেকটি ড্রোন গুলি করে ভ‚পাতিত করা হয়েছে। গণমাধ্যমটি বলেছে, ২০২২ সালের ফেব্রæয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে বেলগোরোড একাধিক গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, উত্তর-পূর্ব ইউক্রেনীয় খারকিভ অঞ্চলে, গত রাতে রুশ হামলায় তিন বছরের শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া খারকিভেও ঘন ঘন গোলা, রকেট ও ড্রোন হামলা হয়। সিনেগুবভ জানালা ধ্বংস হওয়া সারি সারি দোকান এবং একটি আবাসিক ভবনের পাশে রাস্তায় গর্তের ছবি পোস্ট করেছেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com