• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

পাইকগাছা কয়রার উন্নয়নে ঐক্যবদ্ধ জনপ্রতিনিধি ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা 

প্রতিনিধি: / ৪৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। তারা দুর্যোগ কবলিত উপকূলীয় এলাকার উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা। লবণ পানি নিয়ন্ত্রণ ও সুপেয় পানি নিশ্চিত করতে করণীয় নির্ধারণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
 সভায় সংসদ সদস্য মো: রশীদুজ্জামান বলেন,মিষ্টি পানির আধারগুলোতেও লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি ভয়াবহ আশংকার। লবণাক্ততা ফসলের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সমস্যা প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। বাধাগ্রস্ত হবে উপকূল কেন্দ্রিক সরকারের সকল উন্নয়ন। এলাকার সার্বিক উন্নয়ন বিবেচনায় উন্নয়নের স্বার্থে এ অবস্থার পরিবর্তন দরকার। এজন্য লবণ পানি মুক্ত করে মানুষের সুন্দর বসবাসের জন্য উপযোগী করে তুলতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। সুপেয় পানির জন্য প্রকল্প নেওয়া হচ্ছে।  এ সকল কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সভায় উপজেলার কৃতি সন্তান আমন্ত্রিত অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বেজার নির্বাহী চেয়ারম্যান সাবেক জনপ্রশাসন সচিব  শেখ ইউসুফ হারুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র,বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আলম মোস্তফা, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের  উপ সচিব মোঃ আশরাফ হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক শাহীনুজ্জামান,অতিরিক্ত ডিআইজি সানা শামীনুর রহমান, খুলনার পাউবো’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, জনস্বাস্থ্য অধিদপ্তর খুলনার   নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, বিএডিসির’র প্রধান মনিটরিং সাত্তার গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা অব্দুল করিম,সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল)  মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র,  জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইকবাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী।
 এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com