• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সুপারস্টার শাকিব খানের প্রতি আগ্রহ নেই: সেমন্তী সৌমি

প্রতিনিধি: / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিনোদন: নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান বর্তমান সময়ে নতুন নয়িকাদের তালিকায় থাকা মডেল, অভিনেত্রী সেমন্তী সৌমি। তিনি খোলামেলা চরিত্রেও অভিনয় করেন। এতে তার কোনো আপত্তিও নেই। তবে সিনেমার গল্পের প্রয়োজনে সব করতে রাজি। জানা যায়, ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে মুখিয়ে আছেন বর্তমান সময়ের নায়িকারা। সুযোগের অপেক্ষায় থাকা এসব নায়িকাদের ভিড়ে নিজেকে জড়াতে জান না মডেল, অভিনেত্রী সেমন্তী সৌমি। তার বাড়তি আগ্রহ নেই কিং খানকে নিয়ে। সেমন্তী সৌমি বলেন, ‘এখন সিনেমার ধরন বদলে গেছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপার স্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’ রুপালি পর্দায় ‘অস্তিত্ব’ ও ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মাধ্যমে আবির্ভাব ঘটে সৌমির। এরপর বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি। এখন তার টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আগামী দিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান তিনি। সৌমি বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না। সর্বশেষ ‘মেঘনাকন্যা’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছেন সৌমি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com