• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
তালায় সাংবাদিকের ওপর হা*ম*লার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী

হুথিদের লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার দাবি

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিদেশ : লোহিত সাগার ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা ছোট রণতরীতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরানের হুথি বিদ্রোহীরা। শনিবার ইরানের হুথি বিদ্রোহীদের মুখপাত্র এই দাবি করেন। এক টেলিভিশন ভাষণে ইয়াহিয়া স্যারি বলেন, ৩৭টি ড্রোন দিয়ে লোহিত সাগর ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি। এতে সেখানে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী ও গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একটি প্যারাসুটে বাধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে পাঁচজন মারা যান। গত ৭ অক্টোবরের পর হামলায় গাজায় প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি। সূত্র: আল-জাজিরা

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com