• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১১
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

আরশাদ আদনান ফের শাকিব-হিমেলকে নিয়ে

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। গেল মাসেই শেষ হলো সিনেমাটির শুটিং। সিনেমাটি দুটি প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’। এর মাঝেই নিজেদের তৃতীয় সিনেমার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনজনের একটি ছবি শেয়ার করে আরশাদ আদনান লিখেছেন, ‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগিরই ইনশাআল্লাহ।’ সিনেমাটির ব্যাপারে বিস্তারিত না জানালেও পোস্টটির মন্তব্যের ঘর ভরে গেছে শাকিব ভক্তদের শুভেচ্ছা বার্তায়। এই ত্রয়ীকে সবাই জানিয়েছেন, শুভ কামনা। উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘রাজকুমার’। সিনেমাটি তাঁর বিপরীতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে। সিনেমাটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এদিকে এ মাসেই শাকিব শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ নামে সিনেমার। মুক্তির অপেক্ষায় আছে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com