• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২
সর্বশেষ :
রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে না.গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ

নাবিলা ‘তুফান’ সিনেমায় নায়িকা হচ্ছেন

প্রতিনিধি: / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: শাকিব খানের ‘তুফান’ সিনেমার নায়িকা যে কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন, সেই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছিল চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি।সোমবার এসেছে সেটার আনুষ্ঠানিক ঘোষণা। সঙ্গে জানানো হয়েছে, এই সিনেমায় আরও থাকছেন ‘আয়নাবাজি’র নাবিলা। জানা গেছে, মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ¡সিত। চরকির কাছে তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’ অন্যদিকে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতো দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’ রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com