• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮
সর্বশেষ :
আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার বিকল্প নাই…এমপি রশীদুজ্জামান

প্রতিনিধি: / ৩৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন শিক্ষিত জাতি
ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়। এ জন্য শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে
নানামূখী কার্যকর পদক্ষেপ নিয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে
বিনামূল্যে বই তুলে দিয়ে শেখ হাসিনা সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ
করে এমপি রশীদুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি
শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য মানসম্মত
শিক্ষার কোন বিকল্প নাই। তিনি বলেন, কোচিং ও নিয়োগ বাণিজ্য এবং অদক্ষ
অযোগ্য ব্যক্তিকে ম্যানেজিং কমিটিতে অন্তর্ভূক্ত করায় শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ
হচ্ছে। তিনি শিক্ষার মান বাড়াতে দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নিয়োগ এবং
ম্যানেজিং কমিটিতে অন্তর্ভূক্ত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে উন্নতমানের বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব
কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা
ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা
ঢালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী
শাফিন শোয়েব, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, শাহজাদা মোঃ আবু
ইলিয়াস, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, রহিমা আক্তার
শম্পা, দীপক কুমার, মাসুমা বেগম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল
আজিজ, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।
অনুষ্ঠানে জাইকা’র অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়
উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭২ জোড়া উন্নতমানের বেঞ্চ প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com