• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩১
সর্বশেষ :
শ্যামনগরে নদীর চরে গাছ হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টটির বেহাল দশা ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তানের প্রেসিডেন্টের মেয়ে ইতিহাস গড়ে ফার্স্ট লেডি হচ্ছেন

প্রতিনিধি: / ২৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিদেশ : পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়ে আসিফা ভুট্টো। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আসিফ আলি। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিসেবে তার মেয়ের নাম ঘোষণা করবেন। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। আর এ কারণে মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। দেশটির ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্ট লেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। রোববার পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এ নিয়ে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com