• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

গাজায় চিকিৎসকদের মারধর ও অপমানের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

প্রতিনিধি: / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালে অভিযান চালানোর পর চিকিৎসকদের মারধর ও অপমান করেছে ইসরায়েলি সেনারা। এমন অভিযোগ করেছেন গাজার ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা। তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, গত মাসে হাসপাতালে অভিযানের পর ইসরায়েলি সেনারা তাদের চোখ বেঁধে আটকে রেখেছে এবং বারবার মারধর করেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। নাসের হাসপাতালের এক ডাক্তার আহমেদ আবু সাভা। তাকে ইসরায়েলি সেনারা এক সপ্তাহ আটকে রেখেছিলেন। বিবিসিকে তিনি সেসময়ের বর্ণনা দেওয়ার সময় বলেন, তার ওপর মাস্ক পড়া কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং এক ইসরায়েলি সেনা তার একটি হাত ভেঙ্গে দেয়। সাভার দেওয়া এই বর্ণনা অন্য দুই ডাক্তারের দেওয়া বর্ণনার সঙ্গে সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। ওই দুই ডাক্তার ইসরায়েলি সেনাদের রোষানলে পড়ার ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তারা বিবিসিকে বলেছিলেন, তাদের অপমান ও মারধর করার সঙ্গে গায়ে ঠান্ডা পানিও ঢেলে দেয় ইসরায়েলি সেনারা। এমনকি ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে অস্বস্তিকর অবস্থায় হাঁটু গেড়ে থাকতে বাধ্যও করা হয়েছিল। তারা আরও জানান, মুক্তির আগে তাদের কয়েকদিন আটকে রাখা হয়েছিল। তাদের এই অভিযোগের বিবরণ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)-কে পাঠিয়েছে বিবিসি। এই অভিযোগ সম্পর্কে করা প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি বা চিকিৎসকদের সঙ্গে করা দুর্ব্যবহারের দাবি অস্বীকার করেনি আইডিএফ। তবে হাসপাতালে অভিযান চালানোর সময় চিকিৎসাকর্মীদের ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে তারা। আইডিএফের দাবি, ‘জিম্মিদের সঙ্গে যে কোনও ধরনের দুর্ব্যবহার আইডিএফ এর আদেশের পরিপন্থি এবং তা কঠোরভাবে নিষিদ্ধ।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com