• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

স্কটল্যান্ড ক্রিকেট নারী বিদ্বেষী, ৩৫ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ!

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: ক্রিকেট স্কটল্যান্ড বেশ বিপাকেই পড়েছে। একটি স্বাধীন প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী, স্কটল্যান্ড ক্রিকেটের সংস্কৃতিতে নারী বা মেয়েদের ছোট করে, যৌনতার প্রেক্ষিতে ও বৈষম্যের ভিত্তিতে দেখা হয়। ‘দ্য ম্যাকিনি’ প্রকাশিত এই রিপোর্টটি ৩৫ পৃষ্ঠার। যেখানে প্রায় ৪৪৮ টি আলাদা ঘটনা বা উদাহরণ তুলে ধরা হয়েছে। এর আগে ‘চেঞ্জিং দ্য বাউন্ডারিজ’ শিরোনামে ২০২২ সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে স্কটল্যান্ড ক্রিকেটের বৈষম্যের কথা আলাদা করে তুলে ধরা হয়েছিল। সেই রিপোর্ট প্রকাশের প্রায় ২ বছর পর আরেকটি রিপোর্ট প্রকাশিত হলো। প্রায় একই ধরনের অভিযোগ ও সন্দেহ নিয়ে। দ্য ম্যাকিনি রিপোর্ট, যারা একটি স্বাধীন হিউম্যান রিসোর্স প্রতিষ্ঠান। তাঁরা খুঁজে পেয়েছে স্কটল্যান্ড ক্রিকেটের পরিবেশ মোটেও নারী খেলোয়াড় ও কর্মকর্তা-সুলভ না। বিশেষ করে ক্লাব ক্রিকেটে নারীদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে প্রতিনিয়ত। রিপোর্টে ৯ টি সুপারিশের কথা উল্লেখ পাওয়া যায়। যেখানে সাধারণ আচার ব্যবহার, লিঙ্গবাদ, নারী বিদ্বেষ- এই বিষয়গুলোকে মূল হিসেবে তুলে ধরা হয়েছে। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রæডি লিন্ডবেøড জানান, “এটা একদমই মেনে নেওয়ার মতো না। আমি আমার হৃদয় দিয়ে ক্ষমা প্রার্থনা করছি প্রতিটি আলাদা মানুষের প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠান কর্তৃক হতাশ হয়েছেন।” প্রধান নির্বাহী আরও বলেছেন, এই রিপোর্ট দেখিয়েছে, স্কটল্যান্ডের ক্রিকেটে আরো কত কাজ করার আছে। পাশাপাশি নারী ও মেয়েদের ব্যাপারে একটি নিরাপদ পরিবেশ তৈরি করার জায়গা রয়েছে। তিনি এটি নিশ্চিত করতে চান, স্কটল্যান্ডের ক্রিকেটে কোনো নারী বৈষম্য-সহ, যেকোনো ধরনের বৈষম্য থাকবে না। আগামী দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকার আহŸান জানিয়েছেন লিন্ডবেøড।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com