• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও সবিতা সরকার শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁ*স দিয়ে শিশুর মৃ*ত্যু পাইকগাছায় গ*ণপি*টুনিতে যুবক নি*হত, হা*মলা-ভাঙচুর ও অ*গ্নিসং*যোগের অভিযোগ পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে প্রসূতির মৃ*ত্যু ‎‎পাইকগাছায় কাঁঠালের বাম্পার ফলন তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ স্বপ্নের কফিন কাঁধে স্বজনদের আহাজারি: লেবাননে নি*হত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম রামিসা ধ*র্ষ*ণ ও হ*ত্যা মা*মলায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁ*সি নওয়াপাড়ায় ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুয়েত অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিদেশ : কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, যেসব অভিবাসী অবৈধভাবে কুয়েতে বসবাস করছেন তাদের তিন মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। খবর কুয়েত টাইমস। পবিত্র রমজান মাস উপলক্ষে এবং শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ নতুন আমির হওয়ায় এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই তিন মাস অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সাধারণ ক্ষমা আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত বলবৎ থাকবে। এই তিন মাসের মধ্যে অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদান করে বৈধ হতে পারবেন। বৈধ হতে প্রতিদিনের জন্য সর্বনি¤œ ২ দিনার এবং সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা। যারা জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন না তারা যেকোনো দিক দিয়ে কুয়েত ছাড়তে পারবেন। এজন্য তাদের কোনো জরিমানা করা হবে না। তবে যারা চলে যাবেন তারা নতুন অনুমতি এবং বৈধ কাগজপত্র নিয়ে আবারও কুয়েতে ফিরতে পারবেন বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সাধারণ ক্ষমার সময় যারা জরিমানা দিয়ে বৈধ হবেন না বা চলে যাবেন না তাদের পরবর্তীতে আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর তারা কখনো আর কুয়েতে ফিরতে পারবেন না এবং ফেরত পাঠানোর সময় আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে। যারা প্রশাসনিক সমস্যায় আছেন এবং যাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে তাদের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে আবেদন করতে হবে। এরপর যাছাই-বাছাই করে জানিয়ে দেওয়া হবে তারা কুয়েতে থাকার যোগ্য কি না। কুয়েতে বর্তমানে কয়েক হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। যদিও এটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না দেশটির সরকার। এর আগে ২০২১ সালেও অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com