• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬
সর্বশেষ :
ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

নাইজেরিয়ায় দাঙ্গা থামাতে গিয়ে ১৬ সেনা নিহত

প্রতিনিধি: / ৬৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিদেশ : নাইজেরিয়ার তেল উৎপাদনকারী দক্ষিণ ডেল্টা রাজ্যে সা¤প্রদায়িক সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। শনিবার নাইজেরিয়ান সেনাবাহিনীর এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। খবর রয়টার্সের। ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ এক বিবৃতিতে বলেন, দাঙ্গা থামাতে একটি সেনাদল পাঠানো হয়েছিল। কিন্তু সংঘর্ষ তো থামেই নি, বরং বিক্ষুব্ধরা সেনাদের ওপর চড়াও হয়। দাঙ্গাবাজদের হামলায় সেনাদলটির কমান্ডিং অফিসার, দুই মেজর, এক ক্যাপ্টেনসহ ১২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন গুসাউ। গুসাউ বলেন, হামলার পিছনে কারা দায়ী এবং কেন সংঘর্ষ শুরু হয়েছিল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর প্রধান। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। এবং তদন্ত চালাতে এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ডেল্টা রাজ্যের স¤প্রদায়গুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ কখনও কখনও প্রাণঘাতী রূপ নেয়।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com