• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

প্রতিনিধি: / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

স্পোর্টস: রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি  শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। সিলেটের বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি মাঠে বসে দেখতে আগ্রহী দর্শকদের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। এই ম্যাচ দেখতে শ্রেণিভেদে দর্শকদের গুনতে হবে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত, যা গত বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি। এই ম্যাচে সর্বনি¤œ ১০০ টাকার টিকিটে গ্রিন গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি ও ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে ২০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা। গত বুধবার থেকেই সংগ্রহ করা যাচ্ছে টিকিট এবং ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটে পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের টিকিট।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com