• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮
সর্বশেষ :
পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি*হ*ত ২, আ*হত ৫ তালায় সাংবাদিকের ওপর হা*ম*লার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ

রোহিঙ্গা শরণার্থীদের নৌকাডুবি, ইন্দোনেশিয়ায় নিহত অন্তত ৫০

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় উপক‚ল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে কয়েক ডজন রোহিঙ্গা মুসলিম শরণার্থী পরিবহনকারী একটি কাঠের নৌকা ডুবে গেছে। যাত্রীদের মধ্যে মাত্র ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিরা সাগরের স্রোতে ভেসে গেছেন। নৌকাটিতে প্রায় ১৫০ জন রোহিঙ্গা যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার সকালে এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি ফয়সাল রহমান জানিয়েছেন, উদ্ধারকৃতরা বলেছেন অনেকেই ডুবে গেছেন। আমরা হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করে বলতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকেই মারা গেছেন। প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। শরণার্থীরা পূর্ব দিকে যাত্রাকালে নৌকাটি ফুটো হতে শুরু করে এবং জোয়ারের ঢেউ তাদের আচেহ প্রদেশের কুয়ালা বুবোন সমুদ্র সৈকতের দিকে ঠেলে দেয়। পশ্চিম আচেহ’র মৎসজীবী সমাজের সেক্রেটারি জেনারেল পাওয়াং আমিরুদ্দিন এক বিবৃতিতে বলেন, বুধবার ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি থেকে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী নৌকা পাঠানো হয়েছে। রাতে তারা রোহিঙ্গা নৌকা খুঁজে পেয়েছে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশের শরণার্থী শিবির থেকে শরণার্থীদের বহনকারী কাঠের নৌকাগুলি প্রায়শই খারাপ অবস্থায় থাকে এবং ভিড় থাকে। এগুলোতে কেবলমাত্র মৌলিক সুবিধা থাকে। ২০২৩ সালের আগস্টে, বঙ্গোপসাগরে নৌকা ডুবে ১৭ জন রোহিঙ্গা শরণার্থী মারা যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com