• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৮
সর্বশেষ :
কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন

সাকিব-তামিমের নাম নেই দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফটে

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

স্পোর্টস: ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ১৫ বাংলাদেশি ক্রিকেটার। গত বুধবার হওয়া ড্রাফটে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব-তামিম ছাড়া দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছিলেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলি, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। প্লেয়ার ড্রাফটে সাকিব ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন। আগে তিনবার ড্রাফটে নাম দিয়েছিলেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার, তবে দল পাননি কোনোবারই। তামিম ও লিটনের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড, এ ছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ৫০ হাজার পাউন্ড। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার রেকর্ড বেশ ভালো সাকিবের। কেউ দল না পেলেও তিনি পাবেন এমন আশা ছিল। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাননি বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রতি। দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com