• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৩
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

দর্শনা ‘ওমর’ সিনেমায় রাজের সঙ্গী

প্রতিনিধি: / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘ওমর’-এ কোনো নায়িকা নেই, এত দিন এটাই জেনে এসেছেন সবাই। ছবির ঘোষণা, লুক প্রকাশ, ঈদের মুক্তির ঘোষণা—কোথাও পাওয়া যায়নি কোনো নারী চরিত্রের উপস্থিতি। গত বৃহস্প্রতিবার পরিচালক জানালেন, ‘ওমর’-এ আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। শুধু তাই নয়, শুটিংয়ের সময় ছবির নায়ক শরিফুল রাজ ও অভিনেতা নাসির উদ্দিন খানের সঙ্গে দর্শনা বণিকের তোলা একটি স্থিরচিত্রও প্রকাশ করেন প্রমাণ হিসেবে। এই খবরে অনেকেই চমকে গেছেন। মোস্তফা কামাল রাজ বলেন, ‘ছবিতে দর্শনা বণিক আছেন চমক হিসেবে। এর বেশি কিছু বলতে চাই না, বাকিটা দর্শক হলে গিয়ে ছবি দেখবেন।’ ঢাকাই ছবিতে দর্শনা একেবারে অপরিচিত নন। দুটি ছবি করেছেন এখানে—দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ও শাহীন সুমনের ‘অন্তরাত্মা’। প্রথমটিতে দর্শনার সহশিল্পী জিয়াউল রোশান, সিয়াম আহমেদ। দ্বিতীয়টিতে শাকিব খান। ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেলেও ‘অন্তরাত্মা’ এখনো মুক্তি পায়নি। শুধু চলচ্চিত্রই নয়, এখানকার বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন দর্শনা। টালিগঞ্জের পাশাপাশি এখন মুম্বাইয়েও কাজ করতে চলেছেন বাঙালি এই অভিনেত্রী। ‘ওমর’-এ রাজ, দর্শনা ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, তানভীর প্রমুখ। পরিচালক জানালেন, থ্রিলার গল্পের ছবি ‘ওমর’। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন। আগামী সপ্তাহ থেকে ছবির অভিনয়শিল্পীরা নামবেন প্রচারণায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com