• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭
সর্বশেষ :
পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি*হ*ত ২, আ*হত ৫ তালায় সাংবাদিকের ওপর হা*ম*লার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ

সন্ত্রাসী হামলায় নাইজারে ২৩ সৈন্য নিহত

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিদেশ : বুরকিনা ফাসো ও মালির সঙ্গে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের ‘অ্যামবুশ’ আক্রমণে নাইজারের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাইজারের সৈন্যরা তিন দেশের সীমান্তের তিলাবেরি অঞ্চলে মঙ্গলবার ও বুধবার নিয়মিত নিরাপত্তা টহল কাজে নিয়োজিত ছিল এবং এ সময় জটিল অ্যামবুশ আক্রমণে তারা নিহত হয় বলে জানায় নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ৩০ জন সন্ত্রাসীও নিহত হয়। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খুন, চাঁদাবাজি, গবাদি পশু জোর করে নিয়ে যাওয়ায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে স্থানীয় লোকজনকে রক্ষায় ওই সৈন্য দলটি সেখানে কাজ করছিল। এ সময় দলটির ওপর অতর্কিত হামলা চালায় ১০০ জনের বেশি সন্ত্রাসী। তেগুয়ে ও বানকিলারে এলাকার মাঝামাঝি অবস্থানে থাকা সৈন্যদের ওপর আত্মঘাতী গাড়ি হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করে তারা। হামলায় ২৩ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন আহত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com