• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৮
সর্বশেষ :
কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশের চার নারী আম্পায়ার আইসিসির প্যানেলে

প্রতিনিধি: / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: গত কয়েক বছরে বাংলাদেশের আম্পায়ারিংয়ে যুক্ত হয়েছে নতুন দিগন্ত। বড় মঞ্চে নিয়মিত দেখা মিলছে শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুলদের। এবার সে যাত্রায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়াররা। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার। তাঁরা হলেন সাথিরা জাকির জেসি, মোছা. রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। এই চারজনের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হচ্ছেন সুপ্রিয়া রানি দাস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের নতুন যাত্রা নিয়ে সামাজিক মাধ্যমে সাথিরা জাকির লিখেছেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হয়েছি। কতটা খুশি এবং ভাগ্যবান সেই অনুভ‚তি প্রকাশের ভাষা আমার জানা নেই। পরের ধাপের জন্য অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবেন।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com