• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২ শ্যামনগরের কৈখালীতে রাতের আঁধারে তরমুজ ক্ষেত লন্ডভন্ড, কৃষক পরিবারের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা অন্ত-কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয় জামায়াত আমিরের বাসায় তারেক রহমান কারা থাকছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়? যা জানা গেল তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ, পাল্টাপাল্টি দাবি দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

ভারতের পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিদেশ : পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গত শুক্রবার বিকেলে এই ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আসন্ন সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেওয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের উচ্চমূল্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত। ডিসেম্বরে পেঁয়াজের ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এই নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে আশা করেছিলেন ব্যবসায়ীরা। কেননা,রফতানিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এছাড়া, চলতি মৌসুমের ফসলের নতুন সরবরাহও শুরু হয়েছে। তবে তাদের এই আশার গুড়ে বালি দিয়েছে সরকার। শুক্রবার বিকেলে জারি করা একটি আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক মুম্বাই-ভিত্তিক একটি রপ্তানি সংস্থার এক নির্বাহী বলেছেন, ‘নতুন মৌসুমের ফসলের ক্রমবর্ধমান সরবরাহের সঙ্গে দরপতনের বিষয়টি বিবেচনায় নিলে, নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।’ সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে উচ্চ মূল্যের সঙ্গে লড়ছে দেশগুলো। মুম্বাই ভিত্তিক একটি রফতানি সংস্থার আরেক নির্বাহী বলেছেন, ‘ভারতের এমন পদক্ষেপের সুযোগে প্রতিদ্ব›দ্বী রফতানিকারকরা অনেক বেশি দাম বাড়ানোর সুযোগ পাচ্ছে। কেননা, তারা জানে ক্রেতাদের আর কোনও বিকল্প পথ নেই।’ ব্যবসায়ীদের অনুমান, এশিয়ার দেশলোতে পেঁয়াজ আমদানির অর্ধেকেরও বেশি রফতানি করে ভারত। দেশটি চীন বা মিসরের মতো প্রতিদ্ব›দ্বী দেশের তুলনায় কম সময়ের মধ্যে চালান দিয়ে থাকে। ২০২৩ সালের ৩১ মার্চ অর্থ বছরে ভারত রেকর্ড ২৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ রফতানি করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com