• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম

রানির অভিব্যক্তি আদিত্য চোপড়াকে বিয়ে নিয়ে

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিনোদন: নব্বই দশক থেকে চুটিয়ে কাজ করেছেন হিন্দি ছবিতে। অভিনেত্রী হিসাবে তিনি যে বহুমুখী প্রতিভার অধিকারিণী তিনি- তার প্রমাণ রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানি। ২০১৪ সালে আদিত্যকে বিয়ে করার পর থেকেই কমিয়ে ফেলেন কাজের সংখ্যা। বছরে একটা, কখনও আবার তিন বছরে একটা ছবি করেছেন। তবে স¤প্রতি আবার পুরনো ছন্দে ফিরেছেন রানি। একসময় যশরাজ ফিল্মস ছাড়া কাজ করতেন না। এখন সেই নিয়ম ভেঙেছেন নিজেই। প্রায় দশ বছরের দাম্পত্য জীবন তার ও আদিত্য চোপড়ার। কিন্তু কখনোই নিজের বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে সে ভাবে মুখ খোলেননি রানি। তবে স¤প্রতি এক সাক্ষাৎকারে যশরাজের কর্ণধার আদিত্যকে বিয়ে করার নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে সব সময় ক্যামেরার বাইরেই রেখেছেন রানি ও আদিত্য। মেয়ে আদিরাকেও সে ভাবেই বড় করেছেন তারা। খানিকটা লোকচক্ষুর আড়ালেই ইতালিতে গিয়ে বিয়ে করেন তারা। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে যখন কনেদের ভিড় শুরু হয়নি, তখন তার তৈরি পোশাক পরে বিয়ে করেছিলেন রানি। কিন্তু, তার বিয়ের ছবি এখনো অধরা অনুরাগীদের কাছে। সে ছবি কি কোনো দিন দেখতে পাবেন অনুরাগীরা? হাসিমুখে রানির উত্তর, ‘হয়তো কোনো দিন…কী জানি!’ তবে এত বছর পর স্বামী আদিত্য চোপড়াকে নিয়ে রানি বলেন, ‘ও খুব ভালো মানুষ। যেটা আমি আদির মধ্যে দেখি—ও যেমন দুর্দান্ত মানুষ, তেমনই ভালো ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা।’ রানি আরও বলেন, ‘আদি খুব স্বচ্ছ মানুষ। ওর নীতিবোধ অসম্ভব সজাগ। যদি এই ইন্ডাস্ট্রির কাউকে আমায় বিয়ে করতেই হতো, তাহলে আদি ছাড়া অন্য কেউ নয়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com