• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

কঠিন রোগের লক্ষণ বারবার গলা শুকানো

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্বাস্থ্য: রমজানে রোজা রাখার কারণে কিংবা গরমে প্রচন্ড ঘামের কারণে বারবার গলা শুকিয়ে যেতেই পারে, তবে সব সময় মুখের শুষ্কভাব কিন্তু কঠিন রোগের ইঙ্গিত দেয়। চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে ড্রাই মাউথ বা শুষ্ক মুখ অন্যতম। তবে অনেকেরই এ বিষয়ে সঠিক ধারণা নেই, আর এ কারণে ডায়াবেটিস শনাক্তকরণে দেরি হয়ে যায়। ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, ডায়াবেটিসে আক্রান্তের ড্রাই মাউথের পাশাপাশি আরও বেশ কয়েকটি লক্ষণ থাকতে পারে, যেমন-
১. মুখে দুর্গন্ধ, এমনকি ব্রাশ করার পরও গন্ধ দূর হয় না
২. বারবার ঠোঁট ফাটা
৩. দাঁত পড়ে যাওয়া
৪. মুখে আলসার
৫. মুখের ভেতরে বা গলায় ব্যথা, জ্বালা
৬. জিভ রু² হয়ে যাওয়া
৭. গিলতে ও চিবিয়ে খেতে সমস্যা ইত্যাদি।
ড্রাই মাউথের ক্ষেত্রে লালা বা স্যালাইভা পরিমাণ মতো তৈরি হয় না। ফলে মুখ শুষ্ক লাগে। এর কারণে মুখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন-
১. ক্যাভিটিস
২. জিঙ্গিভাইটিস
৩. মুখের ইনফেকশন
৪. পেরিওডনটিটিস
৫. মুখে প্লাক বা ময়লা জমা
৬. মুখের ভিতর ফাঙ্গাল ইনফেকশন
৭. দাঁতের ক্ষয় ইত্যাদি।
ডায়াবেটিসে আক্রান্ত হলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও কয়েকগুণ বেড়ে যায়, তাই সবাইকে সচেতন থাকতে হবে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রæত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ডায়াবেটিস পরিমাপ করতে হবে। এই সমস্যার সমাধানে কী করবেন?
ডায়াবেটিস নিয়ন্ত্রণই এই অসুখ নিবারণের প্রথম ধাপ। তাই নিয়মিত নিজের ওষুখ খান। এছাড়া দিনে ৩০ মিনিট ব্যায়াম করুন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান, শাক-সবজি বেশি পরিমাণে খান ইত্যাদি। এই নিয়মগুলি মেনে চললেই উপকার পাবেন। আর অবশ্যই দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com